শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

‘আমি এখন আরও লজ্জাহীন হয়েছি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। একাধারে তিনি পরিচালক-প্রযোজকও। বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন পূজা। তবে অভিনয়-নির্মাণ কোনোটাতেই এখন আর সরব নন তিনি।

সম্প্রতি শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি টু’। এতে সেরা পাঁচজনের মধ্যে জায়গা করে নিয়েছেন পূজা। বিগ বসের অভিজ্ঞতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। এখন তার মনে হচ্ছে, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।

বিগ বসে অংশগ্রহণের বিষয়ে পূজা জানান, অনেকেই তাকে নিষেধ করেছিল অংশগ্রহণ করতে। তবে তার ইচ্ছা ছিল। তিনি এমন কিছু করতে চেয়েছেন, যা তাকে ডোবাবে কিংবা ভাসিয়ে তুলবে। অনেকেই বলেছিল এই শোতে গেলে তিনি নাকি লোকের চোখে খারাপ হয়ে যাবেন। কিন্তু তিনি কারও নিষেধ শোনেননি। জেদ থেকেই বিগ বসে অংশগ্রহণ করেন পূজা।

উল্লেখ্য, বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ হন অভিনেত্রী পূজা। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। জানিয়েছেন, বাবার অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। সেখানে অনেকের ভালোবাসাও পেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit