রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হাম-রুবেলা নিয়ন্ত্রণে মসজিদভিত্তিক সচেতনতা বাড়ানোর আহ্বান নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

লীনা সুলতানা’র কবিতাঃ ইচ্ছে নদীর খোঁজে

লীনা সুলতানা, ঢাকা।
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১১২০ Time View

 ইচ্ছে নদীর খোঁজে
————————
ভালোবাসা আটকে থাকার নয়
নয় তা আটকে রাখবার,
ভালোবাসা ভেসে যাওয়ার
ভালোবাসা ভাসিয়ে নেওয়ার।

আটকে থাকা বা রাখার মাঝে
হয়তো যাপন কেটে চলে,
তাতে জীবন সাজে না যে
আটকে থাকায়, থাকে আটক আভাস,
থাকে বন্দীত্বের লুকনো আঁচ
ভালোবাসা মানে বিশ্বাস,
আস্থা ও মুক্তির কারুকাজ।

সারাজীবন আমি একটি
নদী খুঁজেছি ভাসবো বলে,
আটকে গেছি বারবার
দমবন্ধ করা এঁদো পুকুরে।

বড়জোর সুইমিংপুলের
স্বচ্ছ নীল টলটলে জলে –
সাঁতরে বেড়িয়েছি বেঁচে থাকার ছলে
যাতে যাপন সীমানা বেঁধে দেয়া কৌশলে।

ভাসা হয়নি ইচ্ছে নদীর স্রোতে
ঘুরে ফিরেছি ভুল ঠিকানার পথে।
আটকে গিয়ে তোমার বুক পকেটে
আমার ইচ্ছেগুলো ভাসে আজ
তোমার ভালোলাগার লাইফ লাইফজ্যাকেটে।

কিউএনবি/নাহিদা/১৮.০৮.২০২৩/ দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit