শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প আরও কমল স্বর্ণের দাম ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

বিশ্বকাপ জিততেই হবে, ‘হুঁশিয়ারি’ পেলেন ভারত কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ঘিরে কতই স্বপ্ন না দেখছে স্বাগতিক ভারত। চূড়ান্ত হয়েছে সূচি। এখন শুধু খেলা মাঠে গড়ানোর অপেক্ষা। আর ক্রিকেটের এই মহারণ ঘিরে আয়োজনের কোনো কমতি নেই ভারতের। তবে, ক্রিকেটের দুই মেগা ইভেন্টের আগে পারফরম্যান্সে দ্যুতি ছড়াতে পারছে না দলটা। আর তাতেই চিন্তার ভাঁজ বিসিসিআই সচিব জয় শাহর কপালে। এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে দলের এমন বেহাল দশার পরিবর্তনে এবার সরব অবস্থানে জয় শাহ।

সম্প্রতি ভারতের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ। ক্রিকেটের দুই মেগা ইভেন্টের আগে দলের এমন পারফরম্যান্সে কিছুটা হতাশা কাজ করছে সমর্থকদের মাঝে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ফলাফলটা প্রত্যাশিত হলেও টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে পারেনি টিম ইন্ডিয়া। কোহলি, রোহিতদের অনুপস্থিতিতে তারুণ্যে আস্থা করে প্রত্যাশা পূরণে ব্যর্থই বলা যায় টিম ম্যানেজমেন্টকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন বোর্ড সচিবের সঙ্গে একান্ত বৈঠক করেছেন কোহলিদের কোচ রাহুল দ্রাবিড়। ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রায় দু’ঘন্টা ধরে চলে বোর্ড সচিবের সঙ্গে কোচের এ বৈঠক। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, এ বৈঠকে রাহুল দ্রাবিড়কে রীতিমতো সতর্ক বার্তা দিয়ে রেখেছেন বিসিসিআই সচিব। ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপটা কোনোমতেই হাতছাড়া করতে চায় না ভারত।

সে জন্য দুই মেগা ইভেন্ট নিয়ে কোচের পরিকল্পনা জেনেছেন জয় শাহ। এছাড়াও, দলের সামগ্রিক উন্নতিতে কোচিং স্টাফে নতুন কাউকে সংযুক্ত করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। রাহুল দ্রাবিড়ের অধীনে খুব একটা ভালো ফলাফল পাচ্ছে না ভারত। তাই বিশ্বকাপ আর এশিয়া কাপের আগে বেশ চাপের মুখে ভারতের সাবেক অধিনায়ক।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit