শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নরসিংদীতে সাঈদীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহিষ্কার ৬ ছাত্রলীগ নেতা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এই তথ্য নিশ্চিত করেছেন।বহিষ্কৃতরা হলেন- মাধবদী থানা শাখার সহসভাপতি সুজন ভূইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার  কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট তাদেরকে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম  রিমন বলেন, ” বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা আদালতের মাধ্যমে প্রমাণিত জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে বেহেস্তের মেহমান, কুরআনের পাখি সহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।জামায়াত নেতার মৃত্যুর পর বহিষ্কৃতরা তাদের নিজেদের ফেসবুক আইডিতে সাঈদীর প্রশংসা করেছেন। ছাত্রলীগের রাজনীতি করে অথচ জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে ছিল। যেহেতু তারা দলের আদর্শ বর্হিভূত কাজ করেছে এবং দলীয় আদর্শে বিশ্বাসী নয়। তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে।”

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit