শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নরসিংদীতে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট , এমএমকে ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং মিলসের এমডি আব্দুল মোমেন মোল্লার একমাত্র পুত্র আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন এবং তুষারের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, গরীবদের মধ্যে অর্থ দান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচীগুলো পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট , এমএমকে ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং মিলসের এমডি, শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণী ছালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বিটিভি, বাংলাদেশ বেতার ও বিজয় টিভির আলোচক ক্বারী মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), রমনী গ্রæপের এমডি নিজাম উদ্দিন ভূইয়া লিটন, এমএমকে ডাইং এন্ড প্রিন্টিং মিলসের পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান শামীম নেওয়াজ, পরিচালক আজিম উদ্দিন, মোক্তাদীন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং মিলসের পরিচালক মোঃ মোক্তাদীন হোসেন ভূইয়া, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামপ্রমূখ। উল্লেখ্য গত ৭ বছর পূর্বে এই দিনে আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন এবং তুষার প্রাইভেট কারে চরে ঢাকা থেকে মাধবদীতে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় চারজনই নিহত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit