বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

 নোয়াখালীতে  ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে  মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা সামনের সড়ক অবরোধ করেও বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন,  হঠাৎ করে কেন্দ্র থেকে এ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়েছে। যা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। পরে দুপুর ১২টার দিকে দাবি পূরণের লক্ষে অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।  

শিক্ষার্থীরা আরও জানান, ৩ বছর ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। কোনো নিয়োগ না থাকায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ম্যাটস্ এর শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারেনি। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগও দাবি জানান। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit