মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

প্রধানমন্ত্রী জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দাবি রিজভীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় আজ বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী বলেছেন “আমাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে”। আপনাকে ক্ষমতা থেকে সরানোর দায়িত্ব কার? আপনি ক্ষমতা থেকে সরবেন না কেন? ষড়যন্ত্র কিসের? আপনাকে ক্ষমতায় রাখা এবং সরানোর দায়িত্ব জনগণের। আপনিই তো জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যাতে করে জনগণ সুষ্ঠু ভোটে জনগণ অংশগ্রহণ করতে না পারে। এ কারণেই তো নিশিরাতে ভোট করছেন, একতরফা নির্বাচন করছেন। আপনি তো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

প্রধামন্ত্রীর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনাকে সরিয়ে দেওয়ার বৈধ অধিকার যার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার হচ্ছে জনগণের। সেই জনগণকে আপনি বন্দি করে রেখেছেন। সেই জনগণকে আপনি ষড়যন্ত্রের কথা বললে জনগণের অট্টহাসি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তিনি বলেন, ‘যে মহিলা স্বাভাবিকভাবে জেলখানায় গেলেন, তিনি আজ গুরুতর অসুস্থ কেন? জেলখানায় তার খাবারের মধ্যে সরকার কোনো কিছু মিশিয়েছে কি না, এটা নিয়ে জনগণ আজকে সন্দেহ প্রকাশ করছে। আজকে সারা জাতির গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতীক বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে শঙ্কিত।’

রিজভী বলেন, ‘যে মানুষটি (খালেদা জিয়া) আমাদের জন্য লড়াই করছেন, তিনি দেশ ছেড়ে চলে যেতে পারতেন, সৌদিসহ যে কোনো দেশে পরিবার-পরিজন নিয়ে থাকতে পারতেন। ওয়ান-ইলেভেন সরকার চেষ্টাও করেছিল। কিন্তু দেশনেত্রীকে (খালেদা জিয়া) বিদেশে নেওয়া সম্ভব হয়নি।’

কেরানীগঞ্জেরন জিনজিরায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, আমিনুল ইসলাম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

কিউএনবি/ নাহিদা /১৭.০৮.২০২৩/ বিকাল ৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit