রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বঙ্গবন্ধু বাঙালিকে অধিকার শিখিয়েছিলেন: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই এদেশের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করতেন। শিশুকাল থেকেই তিনি বাঙালির অধিকার, স্বাধিকার ও স্বাধীনতা নিয়ে চিন্তা-ভাবনা করতেন। বাঙালি তার অধিকার জানার আগেই বঙ্গবন্ধু তাদের অধিকার শিখিয়েছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সারা জীবনের চেষ্টা ছিল বাঙালির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা করা। তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি সফল হয়েছেন। আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি চেষ্টা করেছেন, তার তিন বছর সাত মাস ১৫ দিনের শাসনামলে আমাদের ভাগ্য উন্নয়নে। অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, এদেশেই ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড দেখতে হয়েছে।কিন্তু আজকে আমরা বলতে পারি, এদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চেষ্টা করা হয়েছিল, সেটা প্রতিরোধ করেছেন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে তিনি আবারো বাংলাদেশের উন্নয়নের কাজে লাগিয়েছেন। তিনি নিরলসভাবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিশুদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তোমাদের পড়াশোনায় ও ব্যবহারে বঙ্গবন্ধুকে স্মরণে রেখে জীবন সাজাতে হবে। বঙ্গবন্ধু তোমাদের হাতে যে বাংলাদেশ দিয়ে গেছেন, তোমাদের দায়িত্ব হবে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।অনুষ্ঠানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও ড. মো. মহিউদ্দীন এবং তেজগাঁও সরকারি শিশু পরিবার ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit