বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

ভারি বৃষ্টির কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে ভারি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সড়ক, বনানী, রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকার সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। 

বুধবার সকালে এসব সড়কে দেখা যায়, বিমানবন্দর সড়ক থেকে রামপুরা ব্রিজ হয়ে বাড্ডা পর্যন্ত পৌঁছেছে যানজট। বৃষ্টি হওয়ায় অফিসগামী, শিক্ষার্থীসহ প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। বৃষ্টির কারণে গণপরিবহণ থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে পারছেন না অনেকে। ফলে দীর্ঘ যানজটের মধ্যে বাসেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

সকালে রাজধানীর গুলিস্তান থেকে আসা একটি বাসে উত্তরার উদ্দেশে রওনা হন মো. শাহ আলম। তিনি বলেন, বাড্ডা থেকে যানজট শুরু হয়েছে। সেখানে এসে গাড়ি একদম আটকে গেছে। আবার হচ্ছে বৃষ্টি। সব মিলিয়ে মারাত্মক ভোগান্তির সকাল আজ।

এই সড়ক দিয়ে চলাচলকারী রাইদা পরিবহণের চালক মো. বাকি বলেন, একদিকে বৃষ্টি অন্যদিকে রাস্তায় গাড়ির প্রচুর চাপ। সব মিলিয়ে আজ গত কয়েক দিনের তুলনায় যানজট বেশি। উত্তরায় গেলে তো আরও যানজটে পড়তে হবে। কারণ রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, সেই গর্তে বৃষ্টির পানি জমার কারণে গাড়ি চালানো কষ্ট।

এই বিষয়ে ট্রাফিক সার্জেন্ট মানবেন্দ্র রায় বলেন, মঙ্গলবার সরকারি ছুটি থাকায় গাড়ির চাপ অনেক কম ছিল। তাই আজ সবাই একসঙ্গে বের হয়েছে প্রয়োজনীয় কাজে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় কিছুটা যানজট আছে। এর মধ্যে বৃষ্টির কারণে তা আরও বাড়ছে।

এদিকে দীর্ঘ পথ হেঁটে আসা যাত্রী মিন্টু বলেন, বনানী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত সকাল থেকে যানজট রয়েছে। সকাল ১০টার দিকে এই সড়কে যানচলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা শুরু হলেও এখনো অনেক ধীরগতি রয়েছে।

সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন তাসনীম আহমেদ। তিনি বলেন, বৃষ্টি-যানজট মিলিয়ে খুব খারাপ অবস্থা এই রোডের। মোটরসাইকেল নিয়েও যেতে পারছি না। গাড়ি যেন একদম চলছিলই না। এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ১১টার দিকে হালকা করে যান চলাচল শুরু হলেও তা ভোগান্তি কমাতে পারছে না।

বাসচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাস্তায় গাড়ির চাপ বেশি। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে যানবাহনের ধীরগতি রয়েছে। সব মিলিয়ে আজ সকাল থেকে রাজধানীর সড়কে তীব্র যানজট রয়েছে। ফলে নগরবাসী বেশ ভোগান্তিতে পড়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit