সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভারতের নাগরিকত্ব পেলেন ‘কানাডিয়ান’ অক্ষয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার। মঙ্গলবার স্বাধীনতা দিবসে তার নাগরিকত্বের প্রশংসাপত্র টুইট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘দিল আর সিটিজেনশিপ দুটোই এখন হিন্দুস্তানি।’

অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে। তার বাবা ওম ভাটিয়া ছিলেন আর্মি অফিসার। ছোট থেকেই খেলাধুলায় আগ্রহ ছিল অক্ষয়ের। কলেজের পড়াশুনার পাশাপাশি তিনি তায়কোন্ডুতে ব্ল্যাক বেল্ট পান। তার পর থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে মার্শাল আর্ট শেখেন।

পরে কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেছেন। এরপর ঢাকায় একটি হোটেলে শেফের কাজও করেছেন। শেষে মুম্বাইতে মার্শাল আর্ট শেখানোর সময়ে তিনি পরিচালক-প্রযোজকদের নজরে পড়েন।

নব্বইয়ের দশকে অক্ষয়ের ছবি পরপর ফ্লপ হচ্ছিল। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন তার থেকে। তখনই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসেন ‘খিলাড়ি’ কুমার। যদিও পরে ভারতে ফিরে আসেন, কাজ শুরু করে সাফল্য পান।

২০১১ সালে কানাডা তাকে সে দেশের নাগরিকত্ব দেয়। এরপর থেকেই বিতর্কের মুখে পড়েন অক্ষয়। বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে এই প্রশ্ন বারবার উঠতে থাকে। সমালোচকরা বলেন, অক্ষয় এত বড় জাতীয়াতাবাদী যে ওর ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্টই নেই।

অক্ষয়কে বারবার শুনতে হত, তিনি ভারতীয় নন, ভারতের নাগরিক নন। এই বিদ্রুপের জেরে তিতিবিরক্ত হয়ে ভারতীয় নাগরিকত্বর জন্য আবেদন করেন অক্ষয়।

কিছুদিন আগে অক্ষয় কুমার জানিয়েছিলেন, কোভিডের সময়েই তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোভিডের কারণে আড়াই বছর সময় নষ্ট হয়। তিনি এও বলেন, ‘পাসপোর্ট না থাকলেও আমি কোনও অংশে কম ভারতীয় নই।’

কানাডার নাগরিকত্ব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘১৯৯০ সাল নাগাদ আমার একটা ছবিও চলছিল না। ভারতে থেকে কিছুই করতে পারছিলাম না। তখন আমাকে কয়েকজন বন্ধু উপদেশ দিয়েছিল দেশ ছাড়ার জন্য। তখনই ঠিক করেছিলাম কানাডায় চলে যাব।’

এবছর স্বাধীনতা দিবসের আগেই তার হাতে চলে আসে ভারতীয় পাসপোর্ট।

 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit