মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

জেলখানার বাথরুম পরিষ্কার করতেন সালমান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : ‘বিগ বস ওটিটি ২’-এর গ্র্যান্ড ফিনালেতে নিজের অতীত সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করে সবাইকে চমকে দিলেন সালমান খান। তিনি জানেন কীভাবে শিরোনামে থাকতে হয় এবং আবারো তা প্রমাণ করলেন।

সালমান প্রকাশ্যেই বলেন, তিনি যখন জেলে ছিলেন তখন জেলের বাথরুমও পরিষ্কার করেছেন। ঝড়ের গতিতে ভাইজানের এই বিবৃতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

নিজের অতীত স্মরণ করে ভাইজান বলেন, আমি বাথরুম পরিষ্কার করেছি, যখন আমি বোর্ডিং স্কুলে থাকতাম। আমি আমার নিজের কাজ করতে অভ্যস্ত ছিলাম ছোট থেকেই, এমনকি জেলেও।

কোনও কাজই ছোট বা বড় নয় বলে জানান তিনি। এমনকি নিজের এই সাফল্যের জন্য তার মা ও বোনদের কৃতিত্ব দিয়েছেন।

বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন সালমান খানকে প্রতিযোগী পূজা ভাটের প্রশংসা করতে দেখা যায় এবং তখনই তিনি বলেন বিগ বস ঘরের বাথরুমটি বিগ বস ওটিটি ২-এর মতো এত পরিষ্কার কখনও দেখা যায়নি। এতটা পরিস্কার রাখার জন্যই পূজার প্রশংসা করেন সালমান৷

এবারের সিজনে বিজয়ীর ট্রফি জিতে নিয়েছেন এলভিশ যাদব৷ ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন তিনি। এলভিশ একজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেছিলেন এবং তিনিই প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী যিনি ট্রফি জিতে নিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৬

 :

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit