মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

অভিনেত্রী চমকের সব অভিযোগ মিথ্যা, পেলেন শাস্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : এ ঘটনায় সোমবার (১৪ আগস্ট) সাংগঠনিক সমাধান হয়েছে। পুরো ঘটনা বিশ্লেষণ শেষে অভিনয়শিল্পী সংঘের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেত্রী চমক। তাই তাকে আর্থিক জরিমানা ও আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

 

 

সোমবার রাতেই অভিনয়শিল্পী সংঘের প্যাডে এ সিদ্ধান্ত লিখিত আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে: শুটিং সেটে চমকের কারণে শুটিং সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন পরিচালক। এ ছাড়া জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম এবং নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই দোষী সাব্যস্ত হওয়ায় চমকের ব্যাপারে চারটি সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এগুলো হলো:
 
১। ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ২। ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকটি নির্মাণ শেষ করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে চমক দিতে বাধ্য থাকবেন। ৩। অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।
 
৪। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যেকোনো শাস্তি গ্রহণ করতে বাধ্য থাকবেন বলে তিনি লিখিত অঙ্গীকার করবেন। এ ছাড়া আগামী ছয় মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন।
 
সভা শেষে সিদ্ধান্ত অনুযায়ী নিজের ভুলের জন্য অনুতপ্ত হন চমক। সেই সঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের প্রতি দুঃখপ্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যেহেতু ঘটনাটি শুটিং সেটে সবার সামনে হয়েছিল, তাই পুনরায় সেই নাটকের সেটে গিয়ে সবার সামনেই দুঃখপ্রকাশ করতে হবে চমককে।
 
প্রসঙ্গত গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit