শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান এখন ভয়ে ভয়ে খেলছে, বললেন সাবেক কোচ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

শোক দিবসে দেড় লাখ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী ৩ কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে লালমনিরহাটের আদিতমারী গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের তত্বাবধানে দেড় লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আদিতমারী শাখা অফিসে সদস্যদের মাঝেও বিভিন্ন ফলজ ও বনজ গাছ প্রদান করা হয়।

গত কয়েকদিনে ১১টি শাখা অফিসের মাধ্যমে এই কর্মসূচির আওতায় ১ লাখ ৫১ হাজার ৪০১ টি চারা বিতরন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক রংপুর জোনের আদিতমারী এরিয়া অফিসের  আদিতমারী, গজঘন্টা, সাপ্টিবাড়ি, কাকিনা, মহিষখোচা, ভোটমারী, দুরাকুটি, চাপারহাট, গঙ্গাচড়া, কমলাবাড়ী এবং কালীগঞ্জ শাখা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যদের মাঝে আম, জাম, কাঠাল, লিচু, মেহগনির চারা বিতরণ করা হয়। নিকটস্থ বিভিন্ন নার্সারি থেকে এসব ক্রয় করা হয়।

স্মার্ট বাংলাদেশের পাশাপাশি সবুজায়নের উপর গুরুত্ব দিয়ে বিতরণকৃত এসব গাছের চারা পেয়ে খুশী ব্যাংকের সদস্যবৃন্দ। এ সময় আদিতমারী ব্রাঞ্চ ম্যানেজার আনিছুর রহমান, সেকেন্ড ম্যানেজার গোলাম মোস্তফাসহ অত্র শাখার কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আদিতমারী এরিয়া ম্যানেজার (ভারপ্রাপ্ত)  আবু বকর মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী গাছের চারা বিতরণ কর্মসূচির আলোকে ১১ টি শাখা অফিসের মাধ্যমে দেড় লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে।  জাতীয় শোক দিবস উপলক্ষে আজকেও চারা বিতরণ কার্যক্রম চলছে। জোনাল ম্যানেজার সুমিত্র কুমার মন্ডলের মহোদয়ের সার্বিক তত্তাবধানে বিভিন্ন নার্সারি থেকে গাছ সংগ্রহ করে বিতরণ করা হয়। যা সদস্যবৃন্দ তাদের বাড়ির আশেপাশে ও উঠানে রোপন করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit