বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে সুগন্ধা পরিবহনের বাস চালক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬জন নেতাকর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর টু সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর উদ্যেগে এই কর্মসূচির আয়োজন করা হয়। যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়। লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলায় নেতাকর্মিদের আনার জন্য যাচ্ছিল। 

খবর পেয়ে সুধারম ও চরজব্বর থানার পুলিশ সদস্যরা এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়  সদর হাসপাতালে ভর্তি করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে কতজন আহত হয়েছে এ বিষয়ে পরে জানানো হবে বলেও তিনি মন্তব্য করেন।   

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit