রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

‘এ সিনেমার পর যদি মরেও যাই কোনো আক্ষেপ থাকবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক : সিনেমা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এ নায়ক বলেন, ‘আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’

 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জীবনীচিত্রটি (বায়োপিক) নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়।
 
বাংলাদেশে সিনেমাটি ছাড়পত্র পেলেও ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন। সেখানে ছাড়পত্র পেলেই জানানো হবে মুক্তির চূড়ান্ত তারিখ।
 
অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে এই ঐতিহাসিক সিনেমাটি বাংলায় রূপায়িত হয় আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে। এতে প্রায় দেড়শ চরিত্রের মধ্যে বাংলাদেশের শতাধিক শিল্পী অভিনয় করেছেন।
 
ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। আর শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।
 
এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ শতাধিক শিল্পী। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit