বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

চৌগাছায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ আটক ১

এম, এ, রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

এম, এ, রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রসেনজিৎ রায় (২৮) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার নিকট থেকে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আন্দুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনা চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। আটক প্রসেনজিৎ যশোর শহরের শংকরপুর এলাকার বিষ্ণু রায়ের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার বর্ণি পোষ্ট বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। তারা আন্দুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে চালকসহ একটি নম্বর বিহিন হাংক ১৫০ সিসি লাল রঙ্গের একটি মোটরসাইকেল আটক করেন। এ সময় মোটরসাইকেলের তেলের টেংকির ভিতর থেকে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় বর্ণি পোষ্টের বিজিবি সুবেদার আহসান বাদী হয়ে চৌগাছা থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রসেনজিৎ রায় চৌগাছার আন্দুলিয়া সীমান্ত থেকে মাদক নিয়ে জেলা শহরে বিক্রি করত। বিভিন্ন সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়িতেও অবস্থান করতো।বিজিবি সুবেদার আহসান বলেন, আমরা প্রতিদিনের মতো সোমবার বর্ণি বিওপির সাধারণ জিডিমূলে নিয়মিত টহলে বের হই। টহল চলাকালে সংবাদ পাই একজন মাদক কারবারী মাদক ক্রয় করে যশোর নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ফোর্সসহ আমরা আন্দুলিয়া-রর্ণি রাস্তায় অবস্থান নিই। পরে আন্দুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করি। এ সময় তার মোটরসাইকেলের তেলের টাংকির ভেতর থেকে ৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।বাদী মামলায় উল্লেখ করেছেন, আটক আসামি মাদকদ্রব্য ফেন্সিডিল নিজের কাছে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ)/২৪(ক)ধারা অপরাধ করেছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit