শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

রাজনীতি এখন আমার কাছে ‘অ্যাসিড টেস্ট’র মতো: সায়ন্তিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৯২ Time View

বিনোদন ডেস্ক : পরিশ্রম করতে ভয় পান না টালিউডের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। অভিনয় ও রাজনীতির মাঠ দু’টোই সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি। জন্মদিনের আগে আনন্দবাজারের সঙ্গে আলাপকালে ভেতরের আরও অনেক তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী-

রাজনীতির পথচলা নিয়ে সায়ন্তিকা বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি। কিন্তু বইয়ের পাতা আর রাজনীতির মাঠে অনেক পার্থক্য। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মাত্র ৭৩৫ ভোটে হেরে যাই। আমার জীবনের অন্যতম দুঃখের একটা দিন। মানুষ জয়ীকেই মনে রাখেন। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতি করায় আমাকে অনেকেই কটু কথা বলেছেন। কিন্তু তারা জানে না; আমি প্যাশনকে পেশা বানিয়েছি। উপার্জন না করলে পরিবারকে দেখব কী ভাবে?’ 

তিনি বলেন, ‘‘আমার প্রশ্ন ছিল, আমি কেন হারব? ভোট চেয়ে হাত নেড়ে চলে যাবো, আমি সেই ধারণাটাই ভাঙতে চেয়েছি। বাঁকুড়ার মানুষকে যা কথা দিয়েছি, কাজের মাধ্যমে তা প্রমাণ করেছি। রাজনীতি এখন আমার কাছে ‘অ্যাসিড টেস্ট’-এর মতো।’’ 

তবে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে অভিনয় ও রাজনীতির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বললে কী করবেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘আমি তো একজন শিল্পী। আমার কাছে অভিনয় সব সময়ই প্রথম ভালবাসার মতো। এটা ছাড়তে পারব না। তবে এখন রাজনীতিতেও আমার আসক্তি জন্মেছে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/সকাল ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit