সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে বিদ্যুৎষ্পৃষ্টে শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিদ্যুৎষ্পৃষ্টে রফিকুল ইসলাম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল বাড়িরপাশে ধান ক্ষেতে স্যালোমেশিন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে তিনি নিহত হন। রফিকুল ইসলাম পৌরশহরের স্বরুপদাহ এলাকার আবদুল মালেকের ছেলে। শিক্ষক রফিকুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক শামছুজ্জামান ও এলাকাবাসী জানায়, পৌরশহরের একাউন্টিং কোচিং সেন্টারের শিক্ষক রফিকুল ইসলাম(৩৫) গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে বিদ্যুৎচালিত স্যালো মেশিন বন্ধ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। স্থানীয়রা রফিকুলকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। একমাত্র কণ্যা সন্তান দ্বিতীয় শ্রেনির ছাত্রী রাইসা খাতুন পিতার অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান। পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit