শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইলিশ শূন্যতায় চাঁদপুরের জেলেদের হতাশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৩৮ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১২ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই মাছের বাজার ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। ইলিশ নিয়ে চলছে দরদাম। তবে ক্রেতা সমাগম থাকলেও বাজারে নেই রুপালি ইলিশের পর্যাপ্ত সরবরাহ। তাই বাজারে নানা আকারের ইলিশ মিললেও দাম এখন নাগালের বাইরে।

দক্ষিণের সাগর থেকে ইলিশ নিয়ে ফেরা জেলেরা জানান, জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনভর জাল ফেলেও তাতে ধরা দিচ্ছে না রূপালি ইলিশ। এতে শুধু কষ্টই বাড়ছে। তাই হিসেব মিলছে না আয়ের খাতায়। কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় ব্যবসায়ও মন্দাভাব যাচ্ছে বলে জানায় বড়স্টেশনের ব্যবসায়ীরা।
চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক জানান, এভাবে চলতে থাকলে চরম ক্ষতির মুখে পড়তে হবে মাছ ব্যবসায়ীদের। কারণ, এর পেছনে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন তারা। আর দাম চড়া থাকায় ক্রেতারাও ইলিশের স্বাদ নিতে খাচ্ছেন হিমশিম।

বড় আকারের প্রতি মণ ইলিশ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০-৮৫ হাজার টাকায়। মাঝারি আকারের প্রতি মণ ৬০-৬৫ হাজার এবং ছোট আকারের প্রতি মণ ৩৮-৪০ হাজার টাকা। আব্দুল বারী জমাদার আরও জানান, শনিবার বড়স্টেশন পাইকারি মাছ বাজারে সব মিলিয়ে ইলিশের সরবরাহ ছিল ২০০ মণ। মৌসুমের এ সময়ে অন্য বছর বাজারে সরবরাহ থাকে দেড় হাজার থেকে ২ হাজার মণ পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit