সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

পুকুরে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু   

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪২৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।  

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে অনেকক্ষন অপেক্ষা করে। এরপর ছেলেকে দেখতে না পেয়ে শৌরচিৎকার শুরু করে।

একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit