রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীর জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম থেকে বের হতেই যেন পারছেন না আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। আর তাই তো ১১ আগস্ট জন্মদিনে ফের অভিনেত্রীকে প্রেমের কথা শোনালেন তিনি। লিখলেন একটি খোলা চিঠি।

তিনি আরও লিখেছেন, ‘তোমার করা আলিঙ্গন। এক কেক দুজনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভালো লাগবে। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতি আঁকার চেষ্টা করেছি। যেগুলো আজকের দিনে খুব মনে পড়ছে।’

চিঠিতে জ্যাকুলিনের প্রতি প্রেমের অভিব্যক্তির পাশাপাশি বেশ কিছু রহস্যও রাখলেন সুকেশ। এদিকে এ মুহূর্তে অবশ্য যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজের জন্মদিন পালন করেছেন তিনি। সুকেশ যতই তার প্রতি ভালোবাসা জাহির করুন, জ্যাকুলিন তাদের সম্পর্কের কথা অস্বীকার করেই এসেছেন।

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit