বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে বিএনপির আজকের গণমিছিল নেতাদের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন দলটির অনেকেই। কারণ কেন্দ্র থেকে তৃণমূলের কোনো নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়াসহ নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা।

শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করবে বিএনপি। মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

জানা গেছে, প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীদের উপস্থিতি কেমন হয় সেটাওপর্যবেক্ষণ করা হবে। গণমিছিলে অংশ না নিলে কিংবা কোনো ইউনিটের উপস্থিতি কম হলে তাদের তালিকা করা হবে। রাজপথের বিগত কর্মসূচিতে নিষ্ক্রিয় ও সুবিধাবাদীদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

দলটির নীতিনির্ধারকরা জানান, ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির দিন কিছু নেতার ভূমিকা ‘হাইকমান্ডের চোখ খুলে দিয়েছে’। দায়িত্বশীল কোনো কোনো নেতার কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য ছিল না। ইতোমধ্যে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি সক্রিয়দের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই কঠিন সময়ের সম্মুখীন। এর থেকে কঠিন সময় কখনো আসেনি। সুতরাং দলে যারা সাহসিকতার সঙ্গে সামনে থাকবেন, তারা হবেন প্রকৃত নেতা, আগামী দিনের বিএনপির কাণ্ডারি। একজন যোগ্য নেতার আদর্শ, উদ্দেশ্য, সাহস এমনকি প্রয়োজনে দুঃসাহস থাকতে হবে। তার (যোগ্য নেতা) মূল পরীক্ষা হয় তখনই, যখন কঠিন সময় আসে। সুবিধাভোগী নেতাদের এখন আর কোনো সুযোগ নেই। 

এদিকে আজ ঢাকায় গণমন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ, এনডিএমসহ সমমনা রাজনৈতিক দল যুগপৎভাবে একই কর্মসূচি পালন করবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit