শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ১০ নারীসহ ১৭ রোহিঙ্গা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ায় একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭ জন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বেচ্ছাসেবকরা নৌকা থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটি মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। তবে কোথা থেকে ছেড়েছিল তা জানা যায়নি।

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি উদ্ধারকারী সংস্থা শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারপারসন মিন হতাল ওয়াহ বলেছেন, আমরা গত তিন দিনের মধ্যে ১৭টি মরদেহ খুঁজে পেয়েছি। তাদের মধ্যে ১০ জন নারী। এছাড়া কিছু লোককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশের সীমান্তবর্তী মংডু শহরের একজন রোহিঙ্গা ত্রাণকর্মী বলেছেন, প্রতিকূল আবহাওয়ায় নৌকাটি ছেড়ে যায়। এখনও প্রায় ৫০০ জন রোহিঙ্গা মালয়েশিয়ায় পাড়ি দিতে চান।

প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের শিবির থেকে বিপজ্জনক সমুদ্র যাত্রা করে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী, ৩৯টি জাহাজে সাড়ে তিন হাজারের বেশি রোহিঙ্গা ২০২২ সালে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, যা আগের বছরের চেয়ে ৭০০ জন বেশি। অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা গত বছর সমুদ্রে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit