বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভরাট হচ্ছে জলাধার পরিবেশে বিরাট বিপর্যয়

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে প্রতিযোগিতামূলক ভাবে ভরাট হয়ে যাচ্ছে পুকুর-দিঘি, খাল-বিলসহ সকল প্রকার জলাধার। বাণিজ্যিক ভাবে লাভবান হতেই জলাধার ভরাট হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। এতে জলবায়ু পরিবর্তন হয়ে প্রভাব ফেলছে প্রাণিকূলে। প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক ভাবে জলাধার ভরাট বন্ধ হলেও শেষ রক্ষা হয়নি একটিরও।জেলা জুড়ে এমন চিত্র দেখা যায়। তবে জেলা শহরে ৭০ শতাংশ জলাশয় এখন বালুর মাঠ, বানিজ্যিক প্রতিষ্ঠান ও বসতবাড়িতে পরিনত হয়েছে। এখনই শক্ত ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে জেলা শহর হবে জলাধারহীন এমন ধারণা করছেন পরিবেশ অধিদপ্তর।সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কীর্তিনাশা নদীতে চলমান রয়েছে ডজন খানেক অবৈধ ড্রেজার। এছাড়াও ওই তহশিল অফিসের অধিক্ষেত্র মাহমুদপুর ও চন্দ্রপুর এলাকায় চলমান রয়েছে ৩০টির বেশী ড্রেজার। এর প্রতিটিতেই নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে জলাশয় ভরাট করছে।

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে জলাধার ও জলাশয় ভড়াট করা। জলাধার এবং জলাশয় ভরাট করা জলাধার নিয়ন্ত্রণ আইন ও পরিবেশ নিয়ন্ত্রণ আইন বিরোধী। জলাধার ও পুকুর ভরাটে নিরুৎসাহিত করে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের নোটিশ করা হয়েছে।জেলা শহরের বাসিন্দারা ধারণা করছেন, ইতোমধ্যে ৭০ শতাংশ জলাধার ভরাট হয়ে গেছে। জলাশয় ভরাট হয়ে গেলে অতিবৃষ্টি ও বর্ষার পানিতে শহর তলিয়ে যাবে। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তণে ব্যপক প্রভাব ফেলছে।জেলা প্রশাসক কার্যালয়ের এক কিলোমিটারের মধ্যেই এখন চলছে জলাধার ভারাটের প্রতিযোগিতা। জরাধার ভরাটের সাথে সম্পৃক্ত আবুল হোসেন হাওলাদার জানায়, আমাদের ভাই-বোনের সংখ্যা বেশী তাই প্রয়োজনেই আমাদের পুকুর ভরাট কাজ শুরু করি। প্রশাসনের বাধার মুখে এখন কাজ বন্ধ রয়েছে।

বিনোদপুর এলাকার এক অবৈধ ড্রেজার ব্যবসায়ী জানায়, সবকিছু ম্যানেজ করেই ভূমি অফিসের সীমানা থেকে বালু উঠাই।এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানায়, জলাশয় ভরাট হয়ে গেলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে মানুষের ভোগান্তি বাড়বে। জলাশয় ভরাটকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা দিয়ে থাকি। কিছুতেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ধানুকা এলাকার মনসা মন্দির সংলগ্ন পুকুর ভরাট শুরু করলে দুইবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এরপরেও আবার ভরাটের চেষ্টা চালায়।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit