বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

কেউ আসুক না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: কামরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন সংবিধান মেনে অনুষ্ঠিত হবে। এতে কেউ আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না।’বুধবার সকালে রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘর মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনে যে দল জয়লাভ করবে তারা ক্ষমতায় যাবে। পদত্যাগের প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘১৯৭১ ও ১৯৭৫ এর দেশি-বিদেশী খুনিরা একত্রে ষড়যন্ত্র করছে। আজকে বিএনপির কারণে বিদেশিরা দেশ নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। বিএনপির কারণে আজকে বিদেশিরা গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে কথা বলছে। বিএনপি বারবার লবিষ্ট নিয়োগ করে তাদের কাছে ধর্ণা দিচ্ছে।’

মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ মেহের আফরোজ চুমকিসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit