সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

টানা বৃষ্টিতে তলিয়ে গেল ঢাকার সড়ক, ভোগান্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : শ্রাবণের অঝোর ধারায় রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাজধানীর মতিঝিল, শান্তিনগর, কাকরাইল, রামপুরা, শাহবাগ, ধানমন্ডি, পুরান ঢাকা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেখা গেছে।

বুধবার (৯ আগস্ট) বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে অঝোরে বৃষ্টি নামে। টানা প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বর্ষণ। এতে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতায় সড়কে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে, যানজটও বেড়ে যায়।

বৃষ্টিতে বেশি জলাবদ্ধতা দেখা গেছে শান্তিনগর, নয়াপল্টন, আরামবাগ, মতিঝিল এলাকায়। এই এলাকায় সড়কে হাঁটু পানি জমেছে। এতে যানবাহন কমে গেছে।

বৃষ্টির ফলে প্রগতি সরণির কুড়িল-রামপুরা সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে। এই সড়কে যানবাহন চলাচলেও ধীরগতি রয়েছে। এছাড়া যান স্বল্পতায় বৃষ্টিতে ভিজেও অফিস ফেরত মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে।

রাজধানীর জুরাইন, শ্যামপুর, যাত্রাবাড়ী, কদমতলী এলাকার মুরাদপুর মেডিকেল রোড, হাইস্কুল রোডেও পানি জমেছে। বাসিন্দারা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। আর বেশি বৃষ্টি হলে পানি নেমে যেতে সময় লাগে আরও বেশি।

মতিঝিলে অগ্রণী সিনিয়র অফিসার আমিরুল ইসলাম অফিস থেকে বের হয়ে নিচে দাঁড়িয়ে ছিলেন স্টাফ গাড়ির জন্য। অফিস ছুটি হয়ে গেলেও চালক কল করে জানান বৃষ্টিতে জ্যামের কারণে গাড়ি নিয়ে আসা যাচ্ছে না। একই অবস্থা হয় রফিকুল ইসলামের।

ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন এজিএম আন্জুমান আরা। তার চালকও কল করে জানান অফিসের কাছাকাছি আছেন। তবে সামনে বেশ কিছু গাড়ি থাকায় এগুতে পারছেন না।

বলাকা চত্বর, শাপলা চত্বর, বাংলামোটর, পল্টন মোড়ে বাড়ি ফেরা মানুষের মানুষের দীর্ঘ লাইন। কিছুক্ষণ পরপর একটি করে গাড়ি আসার সঙ্গে সঙ্গে অপেক্ষারতরা ছোটাছুটি শুরু করেন।  

বিকেলের বৃষ্টিতে বন্ধ হয়ে যায় মতিঝিল, পল্টন, গুলিস্তানের ফুটপাতের সব দোকান। দোকানিরা দোকান বন্ধ করে নিরাপদে চলে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি কমলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা এবং যানজটের খবর পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit