রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

দুর্গাপুরে চালকের মরদেহ উদ্ধার, আটক -১

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে সীমান্তবর্তী দাহাপাড়া এলাকা থেকে হাকিম মিয়া (২২) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই এলাকার পাহাড়ের নীচ থেকে এ লাশ উদ্ধার করা হয়। হাকিম মিয়া পার্শ্ববর্তী উপজেলা পূর্বধলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত বিনয় সরকার (২১) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (০১ আগস্ট) মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় হাকিম। ওইদিন রাতে বাড়ি না ফিরলে তার পরিবার পুর্বধলা থানায় একটি জিডি করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার জিডি ও বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় সাহা নামের একজনের খোঁজ পাওয়া যায়। পরে গত মঙ্গলবার রাতে বিনয়কে আটক করলে তার দেয়া তথ্যমতে বুধবার (০৯ আগষ্ট) সকালে সীমান্তবর্তী দাহাপাড়া এলাকা থেকে হাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। টাকা এবং মোটরসাইকেল এর জন্য এই হত্যাকা- চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির দ্বারা বিনয়কে আটক করি। পরে তার দেয়া তথ্য মতে সীমান্তবর্তী দাহাপাড়া এলাকা থেকে হাকিম মিয়ার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit