শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

মেট্রোরেল চলাচল বন্ধ, অফিসগামীদের ভোগান্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল ৯টার পর থেকে রেল চলাচল বন্ধ। কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে যারা অফিসে যাওয়ার উদ্দেশে দিয়াবাড়ী স্টেশনে গেছেন তাদের ভোগান্তি চরমে।

যাত্রীরা সকাল থেকে কাউন্টারে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছেন কিন্তু টিকিট বিক্রি হচ্ছে না। মেট্রোরেল কর্তপক্ষ থেকে বলা হয়েছে, ত্রুটি মেরামতের পর ট্রেন ছাড়া হবে। 

দিয়াবাড়ি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন ব্যাংক কর্মকর্তা ফজলে রাব্বি। তিনি কারওয়ান বাজারে একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার। সড়ক পথে যানজট হয় বিধায় তিনি মেট্রেরেলে অফিসে যান। তিনি রোজ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করেন। 

তিনি বলেন, ‘সকাল ৯টা ১০ মিনিটে এসেছি। এসে দেখি যাত্রীরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে এসেছেন। কিন্তু ৯টা ৩৫ মিনিটের মেট্রো ছেড়ে যায়নি।’

রবিউল নামে এক বীমা কর্মী যাবেন মতিঝিলে। তিনি সাড়ে ৯টা থেকে স্টেশনে দাঁড়িয়ে আছেন। কিন্তু মেট্রোরেল ছাড়ার কোনো লক্ষণ নেই।

প্রসঙ্গত, মেট্রোরেল প্রতি ১০ মিনিট পরপর ছাড়ে। যানজট এড়াতে বহু মানুষ এখন এই বাহনে যাতায়াত করেন।

whatsapp sharing button
twitter sharing button

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit