বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

দেশে ফিরলেন রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মামুন হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এখন তিনি নিজ বাসভবনে আছেন।’এর আগে গত ৫ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক যান রওশন এরশাদ।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit