বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা হলরুমে বিশেষ মোনাজাত, দোয়া ও আলোচনা সভা এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, কৃষি অফিসার সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা বলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি জাতির এক মহিয়সী নারীর নাম। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে অন্তরালে থেকে বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন তিনি। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তাও করেছেন তিনি।

এসময় সকল কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগের নেত্রীবৃন্দ, সূধীজন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে উপজেলার হতদরিদ্রদের ৩ জনের মাঝে অতিথিবৃন্দ নগদ দু’হাজার টাকা এবং ৭ জনকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit