রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আজকের ভাগ্যচক্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ ভাস্করদেব রবি, বুদ্ধির দেবতা বুধ ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হওয়ার সম্ভাবনা।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিকযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় ব্যয় বাড়তে পারে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের পথ খুলবে। শত্রুপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরনো ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। অযথা লোকে আপনাকে ভুল বোঝাবে এবং সন্দেহ করবে। দ্বিচক্র যান বর্জনীয়।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে। পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণ হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধুবান্ধবদের কাছে পাওয়া দুষ্কর হবে। মজুদ মালের দাম বৃদ্ধি পাবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তার অবসান ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের পূর্ণফল প্রাপ্ত হবেন। ভ্রমণ শুভ।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে অনুচিত কাজবাজ ফাঁস করে দিবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আশা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়বে। গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাতে পারে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকারও ইলেকট্রনিক্স সামগ্রী আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভ হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit