বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View
নওগাঁ প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, সিভিল সার্জন ডা: আবু হেনা রায়হানুজ্জামান সরকার, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহান সহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন, ৪০ জনকে নগদ টাকা, কম্পিউটার  এপ্লিকেশন প্রোগ্রামের প্রশিক্ষনপ্রাপ্ত ১৭৯ জনকে চেক ও ৭৮টি মহিলা সমিতির অনুকূলে ২০২২/২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়।

 

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit