বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান

মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ জন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর  মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ লাদেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। রবিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাধবদীর কোতালীরচর এলাকার মাছুমের বাড়ি থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট  থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়া, তার সাবেক স্বামী মাছুম ও মায়ার সহযোগী লাদেন একটি মাদকের বড় চালান বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মায়ার সাবেক স্বামী মাছুমের বাড়িতে অভিযান চালায়।

এসময় মাদক বিক্রির সময় মায়ার সহযোগী লাদেনকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ পুলিশ গ্রেফতার করলেও মায়া এবং তার সাবেক স্বামী মাছুম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করলেও মায়া ও তার সাবেক স্বামী মাছুমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত লাদেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit