বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে আসন্ন এশিয়া কাপ খেলতে দল পাঠাবে না ভারত। জবাবে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি পাকিস্তান সরকারের ওপর ছেড়ে দিয়েছিল দেশটির ক্রিকেট (পিসিবি)। তবে শেষ পর্যন্ত ইতিবাচক সিদ্ধান জানালো পাকিস্তান সরকার।  

আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের মাটিতে গিয়েই বিশ্বকাপ খেলবেন বাবর-রিজওয়ানরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো ঠিক নয়, তাই ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনোমতেই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ওপরে পড়া উচিত নয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি। ’

পাকিস্তান সরকারের ওই বিবৃতিতে ভারতের মাটিতে বাবর আজমদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহবানও জানিয়েছে তারা, ‘পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা রয়েছে সরকারের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় সরকারকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করা যায় ভারতে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ’

এদিকে এশিয়া কাপে ভারত তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। পিসিবিও বিষয়টি মেনে নিয়েছে। তবে শঙ্কা ছিল বিশ্বকাপ ঘিরে। এবার ভারতে দল পাঠাতে রাজি হয়ে সেই কঠোর অবস্থান থেকে সরে এলো পাকিস্তান।

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit