সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য সহ ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার 

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,( পিপিএ)এর  দিকনির্দেশনায়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম,  অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ শে জুলাই ১৯.৩৫ ঘটিকায় দিনাজপুর কোতোয়ালি থানাধীন বাহাদুর বাজার স্টেশন রোডস্থ হোটেল রাজের ৩য় তলায় ৩০৬ নং রুমে কতিপয় আন্তঃজেলা ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তাৎক্ষণিক উক্ত হোটেলে অভিযান পরিচালনা করেন মোঃ সোহানুল ইসলাম (৪০), পিতা-মৃত মজলিস শেখ, মাতা-পিয়ারুনেছা, সাং-জঙ্গল মুকন্দপুর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, ২। মোঃ খলিল (৩০), পিতা-মৃত আব্দুল গনি, মাতা-মোছাঃ সাহেরা, সাং-রাজাপুরা (পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৩। বরুন বালা (৪৩), পিতা-মৃত মহানন্দ বালা, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ, ৪। মোঃ দুলাল মিয়া (৪০), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-দুলালী বেগম, সাং-মুরাদপুর ০৬ নং কাফ্রীখাল, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরগণকে গ্রেফতার করা করতে সক্ষম হয়েছেন। 

অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি NISSAN Double Cabin Carry Boy পিকআপ, ৫টি মোবাইল ফোন, ১টি কর্ডলেস ড্রিল মেশিন, ২টি কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ১১টি কাটিং ডিস্ক, ৪টি শিট মেটাল কাটার, বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেক্স কী, ড্রিল বিট, ১০টি চাবির থোকায় মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি, ৭টি স্টেইনলেস স্টিলের তালা, ২টি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জার, ৬টি জাম্পার কেবল, মাল্টিপ্লাগ, ক্রোবার, লোহার পাইপ, ‘এল’ আকৃতির লোহার রড, ৩টি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ১টি ব্যাকপ্যাক, ২টি রিফ্লেকটিভ সেফটি ভেস্ট এবং পিকআপে ব্যবহৃত ভুয়া “জরুরি বিদ্যুৎ” ও “জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত” লেখা লেমিনেটেড ডিসপ্লে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউজে রক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অপরাধ সংঘটিত করত। এ ঘটনায় জড়িত আরও সহযোগী পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit