সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।                      

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় রবিবার সকালে সাপাহার-নজিপুর সড়কের নকুচা মোড় এলাকায় মাছ  পরিবহনকারী একটি ভূটভূটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভূটভূটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে।

জানাগেছে সাপাহার-নজিপুর সড়কের নকুচা মোড় এলাকায় মাছ পরিবহনকারী একটি ভূটভূটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ভূটভূটির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন পত্নীতলা ফায়ার সার্ভিসে খবর দিলে পত্নীতলা ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করলেও অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে ঘটনাস্থলেই তার মৃত হয়।

এসময় পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পত্নীতলা ফায়ার সার্ভিস উক্ত মৃত দেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বলে ফায়ার সার্ভিস ইনচার্জ রাইহান ইসলাম জানান। মৃত ভূটভূটি চালক আরমান হোসেন (৩০) ধামইরহাট উপজেলার আগাদ্বিগুনের এন্দোয়া গামের দেলোয়ার হোসেন এর  পুত্র বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit