শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সর্দি-কাশিতে আরাম দেবে এই ৬ খাবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হঠাৎ বৃষ্টিতে সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে। সর্দি-জ্বর থেকে মুক্তি পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। নির্দিষ্ট কিছু খাবার খেলে দ্রুত উপশম পেতে পারেন।

১. চিকেন স্যুপ: পশ্চিমা দেশগুলোতে জ্বর হলে চিকেন স্যুপ খাওয়ার রীতি রয়েছে। সর্দিতে ভুগলে আপনিও খেয়ে দেখতে পারেন স্যুপ। উপকার পাবেন।

২. হট চকোলেট: একটি ডার্ক চকোলেট বার কিনে আনুন। ভেঙে কাপে দিন। তাতে গরম দুধ ঢেলে দিন। গুলে নিলেই হট চকোলেট তৈরি।

৩. লেবু ও আদা চা: কাশি-গলা ব্যথার অব্যর্থ ওষুধ। গলা খুসখুস থাকলে দিনে ৪-৫ বার লেবু ও আদা দিয়ে লাল চা পান করুন।

৪. হলুদ ও মধু দিয়ে দুধ-গরম দুধে হলুদ ও মধু গুলে নিন। পান করুন। জ্বর, সর্দিতে শরীরে পাবেন শক্তি।

৫. চিকেন স্টু- সবজি দিয়ে সাদা চিকেন স্টু বানান। সর্দির মুখে গোলমরিচ দেওয়া স্টুয়ের স্বাদই আলাদা। সবজি হিসাবে গাজর, পেঁপে, বিনস, আলু, গোটা পেঁয়াজ দিতে পারেন। খেতেও ভাল, উপকারীও বটে।

৬. কফি- সর্দিতে কাজ করতে সমস্যা হচ্ছে? ঝিমুনি ভাব? কফি পান করুন। এতে থাকা ক্যাফেইন ঘুম কমাতে সাহায্য করে। তবে রাতের দিকে বেশি কফি না খাওয়াই ভাল। তাতে উল্টে ঘুম আসতে দেরি হতে পারে।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit