শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

মা হয়েছেন ইলিয়ানা, যে নাম রাখলেন ছেলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণী সিনেমার নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ। সন্তান জন্মের পর পরই তার নামও রেখেছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে কোয়া ফিনিক্স ডোলান। 

১ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে শনিবার (৫ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের এই সুখবর দিয়েছেন ইলিয়ানা। সঙ্গে ছেলের ছবিও শেয়ার করেছেন তিনি।

জীবনের মাতৃত্বের অধ্যায় শুরু করলেন ইলিয়ানা। নতুন এই মাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা। পাশাপাশি তার সহকর্মীরও অভিনন্দন জানাচ্ছেন। ছেলের ছবি প্রকাশ করে ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের আদরের সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা ঠিক কতটা আনন্দিত তা শব্দে বোঝানো কঠিন। হৃদয়ে ভরে উঠেছে।’

ইলিয়ানার সন্তানের বাবা কে সেই নিয়ে অজস্র প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। পরে প্রেমিকের সঙ্গে একটি আবছা ছবিও পোস্ট করেন তিনি। তার পর জুলাই মাসের মাঝামাঝি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে তিনটি ছবির কোলাজ পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন— ‘ডেট নাইট’। 

প্রসঙ্গত, ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এ ছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।

 

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit