শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

এবার ওয়েব সিরিজের আইটেম গানে নুসরাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : নাচ, গান, অভিনয়-সব কিছুতেই পারদর্শী ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তবে ঢালিউডের পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা যায় তাকে। আর নিজের গান তো রয়েছেই। সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও তাকে দেখা যায়। 

সর্বশেষ কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে তার পারফর্মেন্স দর্শকদের মুগ্ধ করেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজের আইটেম গানে পারফর্ম করেছেন এ নায়িকা। গানটির শিরোনাম ‘মেনকা’। 

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে এ গান। সম্প্রতি গানটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। প্রকাশের পর থেকেই আলোচনায় আছে গানটির বিশেষ দুটি শব্দ। 

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ভোটপ্রচারের হাতিয়ার ছিল এই ‘খেলা হবে’স শব্দ দুটি। সেটাকেই এবার গানে আনলেন পরিচালক রাজ চক্রবর্তী। জানা গেছে, এ সিরিজের মাধ্যমেই ওটিটি দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে তার। 

একই সঙ্গে এ সিরিজেই প্রথমবারের মতো প্রযোজক হিসাবে আসছেন শুভশ্রী। শুধু তাই নয়, ওয়েবসিরিজে কোমর দোলানো, এটাও নুসরাত ফারিয়ার জন্য প্রথম। উল্লেখ্য, এক দশক আগে রাজ চক্রবর্তীর সিনেমা ‘প্রলয়’র সিক্যুয়েল এই ওয়েব সিরিজ। এটি ১১ আগস্ট থেকে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে। 

এ সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষ প্রমুখ। এদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ঢাকা ও কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করছে। 

একসময় উপস্থাপনায় নিয়মিত হলেও ইদানীং তাকে আর এ মাধ্যমে দেখা যাচ্ছে না। শিগ্গির ফেরার কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit