শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

মরুর বুকে সবুজে ঘেরা আল শহীদ পার্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৭৬ Time View

ডেস্ক নিউজ : সবুজ গাছগাছালি ও পাখির কিচির-মিচির শব্দে মুখরিত চারদিক। রয়েছে ফোয়ারা, পুল, মনোরম হ্রদ, জাদুঘর, দর্শনার্থী কেন্দ্র, হাঁটার পথ এবং জগিং ট্র্যাক, মরুদ্যান, বাগান। কুয়েতের নামকরা স্থাপনাসহ পার্কের বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন শৈল্পিক ভাস্কর্য। আল শহীদ পার্ককে কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবুজ অবকাঠামো প্রকল্প হিসাবে বিবেচনা করা হয়। এটি বিশ্বের বৃহত্তম  গ্রিন রুফগুলোর মধ্যে একটি।

আল শহীদ পার্ক আরব বিশ্বের সবচেয়ে বড় সবুজ ছাদ প্রকল্প। এটিকে অত্যাধুনিক স্থাপত্য এবং শিল্পকর্মসহ একটি সম্পূর্ণ সমন্বিত সাংস্কৃতিক প্ল্যাটফর্মও বলা হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য পার্কটিতে রয়েছে বিশাল আউটডোর কনসার্ট  থিয়েটার। দর্শনার্থীদের জন্য পার্কের ভেতরে বিভিন্ন স্থানে রয়েছে বসার ব্যবস্থা। রেস্তোরাঁসহ পার্কের ওপরে বেশ কয়েকটি গ্রিনরুফ ভবনও রয়েছে।

কুয়েত প্রবাসীদের অনেকেই এমন বড় সবুজ পার্কের কথা জানেন না। তবে যারা জানেন তারা প্রায় এখানে ঘুরতে আসেন। নতুন ঘুরতে আসা অনেকে এখানে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখে অভিভূত হন। জানা গেছে, কুয়েতের অনেক পুরনো স্থান এটি। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরপর কয়েকটি ধাপে নির্মিত হয়েছিল পার্কটি। পার্কটির সবচেয়ে বড় ‘ফেজ থ্রি’ বর্তমানে নির্মাণাধীন। পার্কটি ইন্টারন্যাশনাল গ্রিন রুফ এসোসিয়েশনের গ্রিন রুফ লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০১৮ পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit