বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় নুসরাত নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ আগস্ট) সকালে উপজেলার সনারকান্দা গ্রামের চৌরাস্তা-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আনজুয়ারা নামে অপর এক শিশু আহত হয়েছে। নিহত নুসরাত ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু নুসরাতকে কোলে নিয়ে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল শিশু আনজুয়ারা (সম্পর্কে ফুফু)। এক পর্যায়ে একটি অটোর সামনে নিয়ে হঠাৎ দৌড় দিলে অটোটি তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশু নুসরাত ও তার ফুফু আনজুয়ারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit