বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে স্মৃতিচারন করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ওসি শিবিরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি বিপ্লব মজুমদার, সাবেক পৌরসভা চেয়ারম্যান কামাল পাশা প্রমুখ।

স্মৃতিচারন শেষে স্কুল-কলেজর শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল কে নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি পৃথক কর্মসুচীর মাধ্যমে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit