বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার

দুর্গাপুরে সরকারি চোরাই পাথর আটক

তোবারক হোসেনন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

তোবারক হোসেনন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন বালুমহাল থেকে স্তুপ করা সরকারি পাথর, সরকারি নিষেধাজ্ঞা না মেনে চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র। এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চৈতাটি ঘাট থেকে বাল্কহেড (বড় ট্রলার) ও সোমেশ্বরী ঘাট থেকে ট্রাক বোঝাই পাথর আটক করে স্থানীয়রা।

জানা গেছে, সোমেশ্বরী নদীতে পাঁচটি বালুমহাল রয়েছে। এর মধ্যে এক বছরের জন্য পাঁচটি ঘাটের শুধু বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হলেও বালুর সঙ্গে উত্তোলিত পাথর কোনো ইজারা না দেওয়ায় সেগুলো সরকারি হাওলাতেই থেকে যায়। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে ১৫দিন পর পর উত্তোলিত পাথর সরকারি নিলামের মাধ্য নির্ধারিত সময়ের জন্য সরকারি ভাবে অপসারনের জন্য সময় দিলেও একটি চক্র পাথর চোরাইয়ের ধান্ধায় থেকে যায় প্রতিনিয়ত। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ওই পাথর আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, পাথর ইজারার সময় অতিবাহিত হওয়ার পর, স্থানীয় বিডার কিভাবে রয়েলিটি রেখে পাথর অপসারন করেন তা বোধগম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিত দৃষ্টি না দিলে, সরকার বিপুল পরিমান রাজস্ব হারাবে।দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান যুগান্তরকে বলেন, সরকারি ভাবে পাথর নিলাম দেয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পাথর সরিয়ে না নেয়া হলে ওই পাথর সরকারি সম্পত্তি। চোরাই ভাবে পাথর নেয়ার কোন সুযোগ নাই। থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে পাথর আটক করার জন্য। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit