শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ভারতে নিরাপত্তার নিশ্চয়তায় চাইবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে। তাই দুই দেশের ক্রিকেট দলের মাঝে হয়না দ্বিপাক্ষিক কোনো সিরিজও। আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। সেখানে খেলতে যাবে পাকিস্তানও। যদিও এই যাওয়া-না যাওয়া নিয়ে দুই পক্ষের মাঝে তর্কযুদ্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত রাজি হয়েছে পিসিবি।

তবে ভারতে বাবর আজমরা নিরাপদে থাকবেন, সেটা নিশ্চিত হতে চায় দেশটি। তাই আইসিসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চাইবে পাকিস্তান সরকার। এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে একটি নিরাপত্তা প্রতিনিধিদল পাঠানোর প্রক্রিয়াও শুরু করছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে আহমেদাবাদসহ ভারতের ৫টি ভেন্যুতে খেলার কথা আছে পাকিস্তানের। বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার প্রথম বৈঠক করে। এই বৈঠকে পাকিস্তানের তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাশ্মীরবিষয়ক উপদেষ্টা ও পিসিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ অংশ নেন।

ক্রিকেটপাকিস্তানের খবরে বলা হয়, বৈঠকে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সফর বিষয়ে পিসিবির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জাকা আশরাফ। একটি সূত্র জানায়, ভারতে পাকিস্তানের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, ‘ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেখানে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে আপসের সুযোগ নেই। আইসিসি থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তবেই পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit