সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ছুটির দিন হলেও রাজধানীতে বৃষ্টির ছুটি নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে আজ (০৪ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। কিছুক্ষণ পর পর থেমে থেমে হচ্ছে বৃষ্টি। কখনো বেশ জোরে, আবার কখনো গুঁড়িগুঁড়ি। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলেও ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে। দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তার।

বৃষ্টিবিঘ্নিত হচ্ছে রাজধানীসহ সারা দেশের মানুষের জীবনযাত্রা। আজ ছুটির দিন হওয়ায় ভোগান্তি কম। আর জরুরি কাজ ছাড়া এই বৃষ্টির দিনে মানুষ ঘর ছেড়ে বের হচ্ছে কম। সেই সঙ্গে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ সমাবেশটিও বৃষ্টিবিঘ্নিত।

জানা গেছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় বান্দরবানে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার আজ সর্বোচ্চ ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit