বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে দেবরের হাতে ভাবি খুন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২০৯ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি  নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের হাতে রানু বেগম (২৫) খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেবর সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত রানু বেগম ওই গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামের খোকন মিয়া বিদেশে থাকতেন। বিদেশ দেথে সম্প্রতি দেশে ফেরেন খোকন। এর পর থেকে তার সাথে পরিবারেরর লোকজনের সাথে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে সুজন মিয়া তার ভাবিকে ছুরি দিয়ে গলায়, বুকে পিঠে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান রানু বেগম। এ সময় তার সাড়ে তিন বছরের শিশু সন্তানও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit