মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সূচকের পতন, ডিএসইতে লেনদেন নেমেছে ৫০০ কোটির নিচে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৩ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ১৩ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক কমেছে ৮ দশমিক ৪৩ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৫২ দশমিক ৫২ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ দশমিক ৯৩ পয়েন্টে।

 
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকায় শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৫৩ কোটি ৪২ লাখ টাকা।
 
লেনদেনের শীর্ষে ছিল ডেল্টা লাইফ ইন্সুরেন্স। এ ছাড়া ফু-ওয়াং ফুডস, সি পার্ল, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রহিমা ফুড কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার ও প্রগতি লাইফ ইন্সুরেন্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
ডিএসইতে বৃহস্পতিবার ৩৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও বৃহস্পতিবার কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৩১ দশমিক ৪৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৯ দশমিক ৬৯ পয়েন্টে ও ১১ হাজার ১৭২ দশমিক ৩১ পয়েন্টে।

 
এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ১ দশমিক ৬৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১১ দশমিক ৪৭ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫৩ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৭ দশমিক ৪৪ পয়েন্টে ও ১ হাজার ১৭২ দশমিক ৩১ পয়েন্টে।
 
তবে সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১০ কোটি ৬ লাখ টাকা।
 
সিএসইতে ১৭০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৬৭টি ও অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit