সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যুদ্ধে ১০ হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে, দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিকে মারা গেছে বলে দাবি করেছে কিয়েভ। সেইসঙ্গে আহত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি এই কর্মকর্তা।

বলোসব জানান, দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার পর হতাহতের প্রকৃত তথ্য জানা যাবে। শুধুমাত্র মারিওপোলেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে মনে করেন তিনি।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের দেওয়া এই সংখ্যা জাতিসংঘের দেওয়া তথ্যের কাছাকাছি। ৭ জুলাই জাতিসংঘ জানিয়েছিল, ৫০০ শিশুসহ যুদ্ধে ৯ হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit