বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

নরসিংদীতে গাড়ীর ধাক্কায় সিএনজিচালকসহ ৩ জন নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শিবপুর উপজেলার কামারগাও এলাকার নজরুল ইসলামের ছেলে সিএনজি চালক নাসির উদ্দিন (২৬), একই উপজেলার পালপাড়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে জজ মিয়া (২৩) এবং ফরিদপুর জেলার মৃত তোতা মিয়ার ছেলে শাহিন হোসেন (২৮)।

শিবপুরের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠার সময় অজ্ঞাত একটি গাড়ি যাত্রীবাহি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় সিএনজি চালক নাসির উদ্দিন এবং নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিএনজির দুই যাত্রী।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ওই সময়ে আশেপাশের সিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিকে চাপা দেয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর ও মামলার প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit