রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

দুর্গাপুরে এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ডিএসকে এর মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে কন্ঠভোটের মাধ্যমে এএমটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সভাপতি ও দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র দুর্গাপুর শাখার কর্মকর্তা রুপন কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ:সভাপতি লুদিয়া রুমা সাংমা, সহ: সাধারণ সম্পাদক ছবি ¤্রং, এছাড়া শামীম কবীর ও পংকজ মারাক কে সম্মানীত সদস্য করে ০৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ সময় দুর্গাপুর উপজেলায় কর্মরত সকল এনজিও এর নির্বাহী পরিচালক, এরিয়া ম্যানাজার, ম্যানেজার, প্রতিনিধি প্রেস ক্লাব‘র সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নবাগত সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি দেশে সকল উন্ন্য়নমুলক কাজ করে যাচ্ছে এনজিও গুলো। অত্র এলাকায় অনেক উন্নয়ন করেছে এনজিও গুলো। এখনো অনেক কাজ রয়েছে, সকলের সহযোগিতা নিয়ে এনজিও সমন্বয় পরিষদকে নতুন ভাবে সাজাতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit